খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

তরিকুল হত্যা: পাঁচ দিনেও অধরা মূল খুনি, নতুন করে দুইজন আটক এমপির সাত দিনের আল্টিমেটামের পাঁচ দিন পার, হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত খুনিদের গ্রেপ্তারের অপেক্ষায় স্বজনরা

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া। প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে ঢুকে গুলি করে বিএনপি নেতার ছেলে শেখ তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় একের পর এক আটক ও গ্রেপ্তার চললেও এখনো অধরা মূল হত্যাকারীরা! এবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুমন মণ্ডল (৩৫) ও ভিম মণ্ডল (২৫) নামে আরও দুইজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। তবে হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।রোববার (৮ নভেম্বর) গভীর রাতে তাঁদের আটক করা হয়। সুমন মণ্ডল হরে কৃষ্ণ মণ্ডলের ছেলে এবং ভিম মণ্ডল অনাদি মণ্ডলের ছেলে। পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন তরিকুলের সঙ্গে চলাফেরা করতেন। স্থানীয়দের অভিযোগ, তাঁদের মাদক সংশ্লিষ্টতাও রয়েছে ডুমুরিয়া  এসআই অসীম বিশ্বাস বলেন, “তরিকুল হত্যার বিষয়ে তথ্য উদ্ধারের জন্য তাঁদের আটক করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গত শুক্রবার থুকড়া আলিয়া মাদ্রাসা মাঠে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি প্রশাসনকে সাত দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই সময় থেকে প্রায় পাঁচ দিন পার হলেও মূল হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।তরিকুলের বাবা, ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচারের দাবি জানাচ্ছিউল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে রামকৃষ্ণপুর-আনছারাবাদ সড়কের একটি চায়ের দোকানে ঢুকে মুখোশ ও হেলমেট পরা দুই দুর্বৃত্ত গুলি করে তরিকুলকে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী রিম্পা শেখের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে রাতুল গাজী ও সজল বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।এখন পরিবারের একটাই অপেক্ষা কবে ধরা পড়বে প্রকৃত খুনি, উন্মোচিত হবে হত্যার নেপথ্যের রহস্য?

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT