খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

অর্থ সংগ্রহের অভিযোগে ঈদগাঁওয়ের এসকে ফাউন্ডেশনকে কারণ দর্শানোর নোটিশ ইসলামাবাদ ইউপি পরিষদের

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘এসকে ফাউন্ডেশন’-এর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। বিশেষ করে নারীদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা করে আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিনিধিকে তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ।পরিষদ সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসকে ফাউন্ডেশনের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি পরিষদের নজরে আসার পর অর্থ সংগ্রহের বৈধতা,অনুমোদন ও সংগৃহীত অর্থের হিসাব নিয়ে প্রশ্ন দেখা দেয়।৯ নভেম্বর (সোমবার) ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম স্বাক্ষরিত  এসকে ফাউন্ডেশনের ম্যানেজার শাহেনা আকতার লাকীকে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করেন। নোটিশে পাঁচটি বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এগুলো হলো, এসকে ফাউন্ডেশনের ইউনিয়ন শাখা পরিচালনার বৈধ অনুমোদন ও নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র, জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা সংগ্রহের অনুমোদন ও উদ্দেশ্য, এ পর্যন্ত কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব, সংগৃহীত অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করা হবে এবং অর্থ সংগ্রহের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের রসিদ ও প্রয়োজনীয় প্রমাণপত্র দেওয়া হয়েছে কিনা।নোটিশে আরো উল্লেখ্য যে, নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়গুলোর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে।এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।এদিকে কোন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বৈধতা, অনুমোদন ও অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT