
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি। তিন স্থানে সরকারি জমি দখলের অভিযোগ, বারবার বাধার পরও থামছে না কথিত দখলকাজ; অভিযোগ অস্বীকার করে ফারজানার পাল্টা প্রশ্ন—‘আমার বিরুদ্ধে কেন অভিযোগ?’সরকারি চাকরি করেন, অথচ সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেই! একবার নয়, একাধিকবার বাধা দেওয়ার পরও থামছে না কথিত দখলকাজ। খুলনার দিঘলিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ফারজানা রহমান মনিকে ঘিরে সরকারি সম্পত্তি দখলের এমন গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শাহপুর সড়ক থেকে আড়ংঘাটা বাইপাস পর্যন্ত অন্তত তিনটি স্থানে সরকারি জমি দখল ও স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে।অভিযোগের কেন্দ্রে রয়েছেন ফারজানা রহমান মনি, পিতা মো. হাবিবুর রহমান মিনা। তিনি খুলনার আড়ংঘাটা মিনা বাড়ির বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, সরকারি চাকরিতে কর্মরত থাকার সুবাদে প্রভাব খাটিয়ে সরকারি জমি দখলে তৎপর রয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারজানা রহমান মনি।স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত দখলের তালিকায় রয়েছে তিনটি স্থান। প্রথমটি শাহপুর সড়কের পাশে, যেখানে বাঁশের বেড়া ও কাঠ দিয়ে জমি ঘিরে রাখার অভিযোগ রয়েছে। দ্বিতীয়টি রোডসেন হাই সড়কের পাশে একটি মসজিদসংলগ্ন সরকারি জমি। তৃতীয়টি আড়ংঘাটা বাইপাস মোড়ে দৌলতপুর অভিমুখে সড়কঘেঁষা পানি উন্নয়ন বোর্ডের জমি।সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের ২৫ নম্বর পোল্ডারের জমি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আড়ংঘাটা বাইপাস মোড়ে পানি উন্নয়ন বোর্ডের ওই জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করা হয়েছে। একাধিকবার বাধা দেওয়া হলেও কথিত দখলকাজ বন্ধ হয়নি বলে দাবি স্থানীয়দের।অভিযোগ অস্বীকার করে ফারজানার পাল্টা প্রশ্ন এ বিষয়ে ফারজানা রহমান মনির সঙ্গে কথা হলে তিনি বলেন, “ওটা আমার ঘর নয়। তবে ওই জমির পেছনে তো আপনার জমি, তাহলে আপনি বলেন কে দখল করছে?”এ সময় তিনি আরও প্রশ্ন তুলে বলেন, “আমার বিরুদ্ধে কেন এ অভিযোগ? ওইখানে তো অনেকে পাকা ঘর করছে, তাদের বিরুদ্ধে কেন কিছু হয় না?”ফারজানা রহমান মনির এ বক্তব্যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকারের পাশাপাশি একই এলাকায় অন্যদের বিরুদ্ধেও সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগের বিষয়টি সামনে এসেছে। তবে তাঁর বক্তব্যের সত্যতা এবং অন্যদের জমি দখলের অভিযোগও সরেজমিনে যাচাই করা প্রয়োজন কর্তৃপক্ষের আশ্বাস, এবার কি উদ্ধার হবে সরকারি জমি?এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন বলেন, “সরেজমিনে গিয়ে আজই ব্যবস্থা গ্রহণ করা হবে।”এখন প্রশ্ন উঠেছে, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়? শুধু আশ্বাসেই কি সীমাবদ্ধ থাকবে অভিযান, নাকি উদ্ধার হবে সরকারি সম্পত্তি সরকারি জমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ, অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দখলদারদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
