
আবিদুর রহমান আলিফ:-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে গতকাল শনিবার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ ফজলে রাব্বি, উপজেলা মুক্তিযোন্ধা কমান্ডার ফেরদৌস আহমদ,বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,সদস্য সচিব খন্দকার ফারুক আহমেদ,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মৎস্য অফিসার সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল। যুব উন্নয়ন অফিসার আবুবক্কার মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার আবুবকর সিদ্দিক,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদূর রহমান, অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
