
নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি:-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে জনসমর্থনে সবার শীর্ষে রয়েছেন তরুণ সমাজসেবক ও সকলের প্রিয় মুখ মোঃ শফিকুল ইসলাম।ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এবার ১ নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা শফিকুলকেই তাদের মেম্বার হিসেবে দেখতে চায়। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ঘাটে এখন একটাই নাম – শফিকুল ভাই।স্থানীয়রা বলছেন, শফিকুলের জনপ্রিয়তার মূল রহস্য তার অমায়িক ব্যবহার ও মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা।ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা মোঃ কাদের শেখ বলেন, “শফিকুল আমাদের ছেলে। রাত-বিরাতে কেউ অসুস্থ হলে, কারো রক্ত লাগলে সবার আগে শফিকুলকে পাই। এমন ছেলেই তো মেম্বার হওয়ার যোগ্য।”যুব সমাজের কাছে তিনি আইকন। মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং খেলাধুলায় তরুণদের উৎসাহিত করার কারণে যুবকরা তার একনিষ্ঠ সমর্থক।একজন নারী ভোটার বলেন, “শফিকুল ভাই খুবই ভদ্র ছেলে। আমাদের বাড়িতে এসে মা-বোনদের সাথে দেখা করে গেছেন। আমাদের যেকোনো সমস্যায় তিনি পাশে দাঁড়ান।”ওয়ার্ডবাসীর ধারণা, এবার শফিকুল বিপুল ভোটে জয়ী হবেন। কারণ তিনি শুধু একটি গোষ্ঠীর নয়, পুরো ওয়ার্ডের সবার কাছে গ্রহণযোগ্য।এ বিষয়ে শফিকুল বলেন, “আমি মেম্বার হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমার ওয়ার্ড হবে মাদকমুক্ত, আমার ওয়ার্ডের কোনো মানুষ সরকারি ভাতা থেকে বঞ্চিত হবে না, এবং প্রতিটি রাস্তার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।”১ নং ওয়ার্ডে একজন স্কুল শিক্ষক বলেন, শফিকুল ইসলাম ছেলেটি খুব শান্ত ও ভদ্র। শিক্ষার গুণ রয়েছে তার মধ্যে। সে আমাদের এলাকার ছেলে। ছোটবেলা থেকেই ছেলেটির মাঝে কোনো খারাপ আচরণ দেখিনি। এমন ছেলে আমাদের মাঝে মেম্বার হলে ওয়ার্ড একটি সুশৃঙ্খল ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে উঠবে। আমরা ওয়ার্ডবাসী অবশ্যই শফিকুলের সাথে থাকবো।শেষ খবর পাওয়া পর্যন্ত, শফিকুলের সমর্থনে ওয়ার্ডে একটি বিশাল মিছিল বের হয়, যেখানে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
