খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন

কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে ১,৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ বি.এম নাইমুর রহমান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত ০০:৩০ ঘটিকায় এসআরবি-৬, সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনস্থ মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার টু বিশ্বরোডগামী পাকা রাস্তার ওপর এই বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে মাদক ব্যবসায়ী বি.এম নাইমুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ক) ১,৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, খ) ৭০০ গ্রাম গাঁজা, গ) মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৬৯,১৫০ টাকা এবং ঘ) মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT