নিজস্ব প্রতিবেদক খুলনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে ১,৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ বি.এম নাইমুর রহমান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত ০০:৩০ ঘটিকায় এসআরবি-৬, সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনস্থ মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার টু বিশ্বরোডগামী পাকা রাস্তার ওপর এই বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে মাদক ব্যবসায়ী বি.এম নাইমুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ক) ১,৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, খ) ৭০০ গ্রাম গাঁজা, গ) মাদক বিক্রয়লব্ধ নগদ ১,৬৯,১৫০ টাকা এবং ঘ) মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।