
খুলনা প্রতিনিধি :- দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর রবিবার সকল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রদান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন দাকোপ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন।,দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্মাৎ রেক্সোনা আক্তার, নির্বাচন অফিসার রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,প্রেসক্লাব সভাপতি মোঃশামীম হোসেন, যুব ঋণগ্রহীতা সফল ( সেলাই প্রশিক্ষণ) গৃহিণী নিপা গাঙ্গুলী, সফল মৎস্য চাষি মাহমুদুল হাসান, ও পপি মন্ডল। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ,সংগঠনের সনদপত্র বিতরণ, গাছের চারা বিতরণ ও টেকাব প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
তা১/১১/২৬
