খুলনা, বাংলাদেশ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
  নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যে ঈদগাঁও উপজেলায় যুব দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় সারা দেশের ন্যায় ঈদগাঁও উপজেলাতেও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা নির্বাহী অফি সার মংচিংনু মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিফাতুল মাজদা’র। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন,সংবাদকর্মী আতিকুর রহমান মানিক,সেলিম উদ্দিন,ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক,সংবাদকর্মী এম আবু হেনা সাগর, ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির প্রতিনিধি রিফাত,ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধি মনির আহমদ, খাঁন ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার শামীমা ইয়াসমিনও বিভিন্ন নিবন্ধিত সামাজিক সংগঠনে নারী-পুরুষ প্রতিনিধিসহ সরকারী কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।আলোচনা সভার পূর্বে উপজেলা থেকে র‍্যালি সহকারে জাহানারা স্কুলে সকলেই অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT