
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, নিরাপদ থাকুন” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার সদরের চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।৪ অক্টোবর (রবিবার) বিদ্যালয়ের আঙ্গিনায় এই কার্যক্রম চলে। স্কুলের ছাত্রছাত্রীসহ শিক্ষকরাও অংশ নেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে। এসময় ময়লা আবর্জনা পরিস্কার করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের আঙ্গিনায় পরিস্কারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। স্কুল,বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, মশার কামড় থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থার কথাও জানান শিক্ষার্থীরা। এছাড়াও জমে থাকা পানি ফেলে দেয়া,পানির পাত্র ঢেকে রাখা দিনে ও রাতে প্রয়োজন অনুযায়ী মশারি ব্যবহার করা,মশা প্রতিরোধক ব্যবহার করার উপর গুরুত্বারোপও করা হয়।সচেতনতা হোক শক্তি, ডেঙ্গু প্রতিরোধ হোক সবার দায়িত্ব। সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।
