খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বরগুনায় ডাকবাংলোতে মা ও দুই সন্তান এর মরদেহ উদ্ধার

[ccfic]

ডেস্ক :

বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলোর পাশাপাশি দুটি আলাদা কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। তবে, পুলিশের প্রাথমিক ধারণা দুই মেয়েকে হত্যার পর মা নিজেই আত্মহত্যা করেছেন।আলোচিত এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ এসেছে ঢাকা পোস্টের হাতে। ঘটনার দিনের ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বুধবার (৩ জুন) সকাল ১০টা ৫২ মিনিটের সময় একটি রিকশায় ইতি রাণী তার দুই শিশু কন্যাকে নিয়ে ডাকবাংলায় প্রবেশ করেন। পরে তাকে ছোট মেয়েটিকে কোলে করে হাতে ঝাড়ু নিয়ে তৃতীয় তলায় প্রবেশ করতে দেখা যায়।এরপর পিছনে পিছনে আসা বড় মেয়েকে নিয়ে ডাকবাংলোর খাকদোন-৪ নামের একটি রুমে প্রবেশ করেন। পরে ওই রুম থেকে বের হয়ে একই তলার খাকদোন-৩ নম্বর নামে আরেকটি রুমে প্রবেশ করেন তারা। এরপর বড় মেয়েকে ওই রুমে রেখে ছোট মেয়েকে কোলে করে বের হয়ে এসে সামনের অপর দুটি রুমে প্রবেশের পর ছোট মেয়েকে নিয়ে খাকদোন-৪ নম্বর রুমে প্রবেশ করেন ইতি রানী। এর কিছু সময় পর বড় মেয়েটি খাকদোন-৩ থেকে বের হয়ে অন্যান্য রুমে ঘোরাঘুরি করে আবারও ওই রুমে প্রবেশ করে। এরপর ১০ টা ৫৮ মিনিটের দিকে ইতি রানী ছোট মেয়েকে রুমে রেখে বাইরে এসে দরজা আটকে বড় মেয়ের রুমে প্রবেশ করেন। পরে প্রায় ৩০ মিনিট পর ১১টা ২৮ মিনিটের দিকে বড় মেয়ের প্রবেশ করা রুম খোলা রেখেই ইতি রানী বের হয়ে খাকদোন-৪ রুমে ঢুকে ছোট মেয়েকে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন।এর আগে বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি আলাদা কক্ষ থেকে ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মী ইতি রাণী (৩৪) ও তার দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) এবং অনুরাধা বিশ্বাসের (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনার পর বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. নুজরুল ইসলাম মোল্লা বলেন, সাধারণত ৯টার দিকে ইতি রাণী কাজে আসেন। কিন্তু আজ তার দুই মেয়েকে নিয়ে ১১টার দিকে কাজে এসেছেন। আমাদের এখানে সর্বত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ এবং আমরা ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT