খুলনা, বাংলাদেশ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

পেশাগত মর্যাদা রক্ষায় খুকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবি

[ccfic]

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিনিধি: নাজমুস সাকিব,

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফ্যাকাল্টি অব ভেটেরিনারি এনিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেসের শিক্ষার্থীরা ভেটেরিনারি পেশার মর্যাদা, স্বকীয়তা ও ন্যায্য অধিকার রক্ষায় তিন দফা দাবি জানিয়েছেন।দাবিগুলোর মধ্যে রয়েছে—নবম গ্রেডের ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ, নন-ভেটেরিনারিয়ান কর্মীদের পদোন্নতির মাধ্যমে ভেটেরিনারিয়ানদের সমমর্যাদা বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জন পদ দ্রুত সৃষ্টি ও রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ।
শিক্ষার্থীরা বলেন, ভেটেরিনারি পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন ও পেশাগত স্বকীয়তা নিশ্চিত করা হলে প্রাণিসম্পদ খাতের চিকিৎসা, রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT