খুলনা, বাংলাদেশ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

[ccfic]

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

যশোরের কেশবপুর উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ ইউএনও আনোয়ার হোসেন-এর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।সাক্ষাৎকালে আসন্ন পূজা উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পূজা উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সকলকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার ব্যাপারে আশা ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT