খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

[ccfic]

আবিদুর রহমান আলিফ 

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে খুলনা বিশেষায়িত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।পরিদর্শনকালে তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের সার্বিক পরিবেশ এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় খুলনা বিশেষায়িত হাসপাতালের সম্মানিত পরিচালক ডাঃ শেখ আবু শাহীন এবং সম্মানিত সিভিল সার্জন, খুলনা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন উপস্থিত ছিলেন।বর্তমানে খুলনা বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মহিলা ওয়ার্ডে ৬টি এবং পুরুষ ওয়ার্ডে ৪টি শয্যা খালি রয়েছে।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT