খুলনা, বাংলাদেশ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্যে অভিভাবক সমাবেশ, পড়াশোনায় বাড়তি নজরের আহ্বান

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া

বৃত্তির লড়াইয়ে সাফল্য নিশ্চিত করতে এবার শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি মাঠে নামলেন অভিভাবকরাও। খুলনার ডুমুরিয়ার থুকড়া কাছারী বাড়ী রূপরামপুর রামকৃষ্ণপুর গজেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির বৃত্তি শাখার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ।মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাস্টার বি এম আইয়ুব আহম্মেদ।সমাবেশে বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল শুধু বিদ্যালয়ের পাঠদানের ওপর নির্ভর করে না; শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার পরিবেশ এবং অভিভাবকদের নিবিড় নজরদারিও সমান গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।বক্তব্য রাখেন সাবেক সভাপতি এ এস এম নূর আহম্মেদ মুকুল, অভিভাবক সদস্য বি এম হুমায়ুন কবির, জি এম ইজারুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে কিশোর কুমার মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, নূর আলম বিশ্বাস, তাপস মন্ডল, আয়শা খাতুন, বিউটি জোদ্দার, তানজিলা বেগম ও শারমিন খাতুন।এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুজিবুর রহমান, আব্দুল গফফার মোড়ল, জয়ন্ত কুমার সরকার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বিদ্যুৎ আলমসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত, পাঠোন্নয়ন, পরীক্ষাভীতি দূর করা এবং বৃত্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT