খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রোববার (১৬ আগস্ট-২৬) সকাল১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম (তদন্ত), কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুর আলম বুলবুল, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক এস,এম কামরুজ্জামান লিটন, ঘের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মহাশীন হোসেন (মৎস্য চাষী), কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল ফুয়াদ, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ, প্রাকৃতিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার এবং মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির পক্ষ থেকে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কার্প জাতীয় মাছ উৎপাদনে মোঃ মোখলেসুর রহমান মুকুল, চিংড়ি চাষে সুমন শেখ, পোনা মাছ চাষে রিপন হোসেন, অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনে মেহেদী হাসান এবং মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য জহরুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়।আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন, হাফেজ মোঃ আবুল বাসার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, অজিত মুখার্জি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেশবপুরে আগামী কয়েক দিন মৎস্য মেলা ও প্রদর্শনী, মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়, জনসচেতনতামূলক প্রচারণা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT