
তরিকুল ইসলাম নিজস্ব এই প্রতিনিধি,
রবিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের আয়োজনে অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন, বটিয়াঘাটা থানা বিএনপির সদস্য সচিব ফারুক খন্দকার,মৎস্যজীবী দলনেতা মনিরুল ইসলাম, নৌ পুলিশের এসআই জান্নাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হোসেন, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জল, শেখ রাসেল, বিএনপি নেতা ইমরান আহমেদ, ছাত্রনেতা ওমর হামজা এবং মানবাধিকার সেক্রেটারি হাফিজুর রহমান।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
