খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

খুলনা জেলা বটিয়াঘাটা অডিটোরিয়ামে দেলুপি চলচ্চিত্রের উদ্বোধন

[ccfic]

আবিদুর রহমান আলিফ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা তাপসী ও নবপল্লব সমবায় সমিতির আয়োজনে বটিয়াঘাটা অডিটোরিয়ামে দেলুপি চলচ্চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়। সকাল সাড়ে দশটায় প্রদীপ প্রজ্জলন করেন উপজেলা নিবাহী অফিসার থান্দার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন তাপসীর সম্পাদক প্রকাশক শ্রী গৌরদাস বিশ্বাস,নির্বাহী সম্পাদক অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,সমবায় সমিতির কর্ণধার পতিত পাবন বিশ্বাস (বাপুজী) মানবাধিকার কর্মী হাফিজুর রহমান,সাবেক ফরেষ্ট রেঞ্জার প্রহ্লাদ রায়,চলচ্চিএের পরিচালক তাওকীর ইসলাম,অধ্যাপক অজয় রায়,গৌরিশ বালা,অধ্যাপক মনীশ মন্ডল,সহ এক ঝাক কুশীলব। ২০২৪ সাল নদীতে প্রবল জোয়ারে ভেড়ী বাধ ভেঙ্গে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এঅবস্থায় একদিকে অসহায় মানুষের বেঁচে থাকার চেষ্টা,অন্যদিকে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের রিলিফ আত্মসাৎ ও ভেড়ী বাঁধ মেরামতে কারসাজির মাঝে স্থানীয় শিক্ষিত যুবকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়ে প্রতিবাদ ও জয়লাভের ঘটনাকে রসায়ন করতে বটিয়াঘাটা,পাইকগাছার যাএা শিল্পীদের অভিনয়ের মধ্যে দিয়ে পরিচালক তাওকীর ইসলাম গ্রামীণ সমাজের ঘূণে ধরা ব্যবস্থা পরিবর্তনে একটা স্পষ্ট বার্তা দেবার চেষ্টা করেছেন। দশনার্থীরা পরিচালকের প্রয়াসকে প্রশংসার দৃষ্টিতে দেখছেন। ফুট প্রিন্টিং এর ব্যানারে ছবিটি পরিবেশিত হয়। পরে অডিটোরিয়ামের সামনে একটি কদম ফুলের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার থান্ডার কামরুজ্জামান ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT