খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ইসলামাবাদে ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত, চালক আটক

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ইসলামাবাদে ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত হয়। বুধবার (২২জুলাই) দুপুরে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকায় ঈদগাঁও থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অভিযান চালিয়ে ট্রাক চালক আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করেছে ঈদগাঁও থানা পুলিশ।
নিহত আবদুল্লাহ ইসলামাবাদের আউলিয়াবাদ গ্রামের মো.লোকমানের ছেলে। সে মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে আবদুল্লাহ রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী কচুভর্তি একটি দ্রুতগামী ট্রাক (নম্বর: কুষ্টিয়া-ট ১১-৩৪৫২) তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
তিনি আরও জানান, ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান শুরু করে। মাত্র ৪০ মিনিটের মধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ট্রাকচালক জান্নাতুল নাঈমকে আটক করা হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়। আটক চালক মেহেরপুর সদরের রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
এদিকে একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি শাহ ফকির বাজার এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT