খুলনা, বাংলাদেশ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইদুজ্জামানকে ঘিরে বিতর্ক, বারবার বদলির আদেশ বাতিলে প্রশ্ন

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : 

খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. সাইদুজ্জামানকে ঘিরে একাধিক অভিযোগ, বদলির সুপারিশ এবং পরবর্তীতে বারবার বদলির আদেশ বাতিলের ঘটনায় স্বাস্থ্য বিভাগে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।সিভিল সার্জন, খুলনা ২০২৫ সালের ২৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)-এর কাছে পাঠানো এক পত্রে তাকে অন্যত্র বদলির সুপারিশ করেন। ওই পত্রে উল্লেখ করা হয়, চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের মধ্যে ছিল অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসৌজন্যমূলক আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য, নারী কর্মচারীদের সঙ্গে প্রশ্নবিদ্ধ আচরণ এবং দাপ্তরিক কাজে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সাল থেকে তিনি বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। অভিযোগের পর বদলির আদেশ হলে তিনি আদালতের শরণাপন্ন হন। পরে ২০২৪ সালের জুনে বদলি কার্যকর হয় এবং ২০২৫ সালের ১১ ডিসেম্বর তিনি আবার বটিয়াঘাটায় যোগদান করেন। এরপর ২০২৬ সালের ৩০ এপ্রিল তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয় এবং ৬ মে তিনি সেখানে যোগ দেন। তবে মাত্র ১৩ দিন পর, ১৯ মে স্বাস্থ্য অধিদপ্তর সেই বদলির আদেশ বাতিল করে।একাধিক অভিযোগ, কর্মকর্তা-কর্মচারীদের লিখিত আবেদন এবং সিভিল সার্জনের সুপারিশ থাকার পরও বারবার বদলির আদেশ বাতিল হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বঙ্গবন্ধু পরিষদ (স্বাস্থ্য)-এর উপজেলা সভাপতি এবং জেলা শাখার প্রভাবশালী নেতা ছিলেন বলে আলোচনা রয়েছে।তবে মো. সাইদুজ্জামান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কখনো বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলাম না। আমি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান বলেন, তার সব কাজেই ঝামেলা। কোন কিছু ঠিকঠাক মতো করতে পারে না। তাকে নিয়ে হাসপাতালে চরম বিতর্ক। আমরাও আছি নানাবিধ সমস্যায়। জানিনা বদলির পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বারবার কেন এখানে পাঠায়? এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোশারফ হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT