খুলনা, বাংলাদেশ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

শহরের সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসনে বাস টার্মিনাল মূল শহরের বাইরে নেয়া এখন সময়ের দাবি

[ccfic]

ডেস্ক :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ একক ভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা বিশ্বাস করি, যেকোনো টেকসই উন্নয়নের জন্য অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামত সবচেয়ে জরুরি। বিভাগীয় শহর খুলনার সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসন ও শান্তি-শৃঙ্খলার সুবিধার্থে বাস টার্মিনালটি মূল শহরের বাইরে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোনাডাঙ্গা বাস টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনালে রূপান্তর করতে কেডিএ বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্ন কর্মী, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশ রুমসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা থাকবে এক ছাদের তলায়।গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের সমস্যা-সমাধানের লক্ষ্যে কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেনকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ করবেন।মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেন, বাস টার্মিনালের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং যান চলাচলের রাস্তাগুলো টেকসইভাবে সংস্কার করা হবে। সাধারণ যাত্রীদের বসার জায়গা, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ জোনের পরিকল্পনা রয়েছে। টার্মিনালের ভেতরে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হবে। পুরো টার্মিনালকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা রয়েছে কেডিএ’র। ভবিষ্যতে ই-টিকিটিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস ছাড়ার সময়সূচী প্রদর্শনের ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া জাতীয় সংসদের মাননীয় হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরীতে ইলেক্ট্রিক বাস চালুর পরিকল্পনা হাতে নিচ্ছেন। সোনাডাঙ্গা বাসটার্মিনালে যাত্রীদের সহজ ও নিরাপদ ভ্রমনে কেডিএ’র পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সকলকেই ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করতে হবে।মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ সদস্য ( এস্টেট) মোঃ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ) মোরতোজা আল মামুন। এছাড়া বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ রবিউল করিম, মোঃ আনোয়ার ইসলাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, জাকিরুল ইসলাম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, মোঃ সাইফুল মল্লিক, মোঃ আব্বাস, মোঃ শওকত মোল্লা, মোঃ ইয়াছিন মোল্লা, মোঃ শাহাবুদ্দিন বাবু, মোঃ বাবুল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ বাবু, মোঃ মোজাম্মেল হোসেন, রিয়াজুল কবির ও কাজী সহিদুল প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT