খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে যোবায়ের মৃত্যু. অকাল মৃত্যুতে এলাকায় শোক

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলার রামনগর নিবাসী মরহুম সামাদ মিস্ত্রীর পুত্র মো. যোবায়ের আহমেদ জুবা (২৬) সোমবার ৬ জুলাই বিকেল ৪টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন।যোবায়ের আহমেদ জুবা একজন ক্রীড়াবিদ ছিলেন। রামনগর প্রিমিয়ার লিগ (আরপিএল) এর একজন আইকনিক খেলোয়াড় ছিলেন তিনি। মাঠে তার খেলা দেখতে রামনগরের যুবক-তরুণরা ভিড় করতো।তার অকাল মৃত্যুতে রামনগর যুবক-তরুণদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ফিউচার টার্গেট যুব একাডেমির নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT