খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজধানীতে ভবন থেকে খুলনার মেয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

[ccfic]

ডেস্ক :

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট শিক্ষার্থী ডা. ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬ জুন) বিকেলে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ডা. ফারা ফেরদৌসের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায়। তিনি আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে।জানা গেছে, ডা. ফারা ফেরদৌস ২০১৯ সালে ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন। তিনি আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন। তবে ঠিক কবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কারণে তাঁর মৃত্যু হয়েছে।শাহবাগ থানা-পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT