খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

ডুমুরিয়া দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

[ccfic]

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:

‎ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে সভায় নবনির্বাচিত কমিটির আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।সভায় বিশিষ্ট দলিল লেখক মোঃ সেলিম খান তার বক্তৃতায় বলেন, দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সাধারণ জনগণকে দ্রুত ও সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবে। এছাড়া সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে সমিতির সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র দলিল লেখক গোপাল চন্দ্র নাথ, মোজাম্মেল হোসেন খান , সুজিত কুমার বর্দ্ধন, মোঃ আকতার হোসেন,শেখ মিজানুর রহমান, রবীন্দ্রনাথ সরদার সহ অনেকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT