খুলনা, বাংলাদেশ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

খুলনা থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলাকাবাসীর সাথে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক :

খুলনা থানা এলাকায় পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অদ্য ১৬ জুন ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার সময় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে থানা পুলিশ ও এলাকাবাসীর মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় করতঃ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এলাকাবাসীর মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করেন।তিনি বলেন, জনসম্পৃক্ততার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোরভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় এলাকাবাসীকে মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন কে এমপি’রউপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শিহাব করিম, ওসি খুলনা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার লোকজন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT