খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

ফ্যামিলি কার্ড, উন্নয়ন ও মেডিকেল কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য; মৌলভীবাজারের উন্নয়নে নতুন আশার বার্তা

[ccfic]

শেখ মোঃ আব্দুল হামিদ

ফ্যামিলি কার্ড কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।এ সময় ১৭ তারিখে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি অংশগ্রহণ করেন।এ সময় বৃষ্টি হওয়ার কারণে মাঠে পানি জমে গেলেও জনসভাস্থলে উপস্থিত জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা ছিল অটুট। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের অংশগ্রহণ ও আগ্রহ কমেনি।এ সময় তিনি মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বিতরণ করছেন তিনি। এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়, যা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।জনসভায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।বক্তব্যে তিনি স্মরণ করেন মরহুম এম সাইফুর রহমান-এর অবদান। তিনি বলেন, সিলেট অঞ্চলের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাঁর অবদান আজও জনগণের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।তিনি আরও বলেন, মৌলভীবাজারের জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে আধুনিক মেডিকেল কলেজ ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় তিনি উল্লেখ করেন যে, মরহুম এম সাইফুর রহমানের কৃতি সন্তান নাসির রহমান-এর হাত ধরে মৌলভীবাজারের উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জেলার জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে সংসদ সদস্য এম নাসির রহমান বলেন, মৌলভীবাজারের উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অবহেলা করা হবে না।তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যেসব উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি, ইনশাআল্লাহ সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের ন্যায্য অধিকার ও মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের যে দাবি রয়েছে, তা অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।তিনি বলেন, এ দেশ জনগণের দেশ, শান্তি ও সম্প্রীতির দেশ। মৌলভীবাজারকে তিনি চায়ের দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এই জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য শুধু বাংলাদেশের নয়, বিশ্বের মানুষের কাছে পরিচিত ও গর্বের। ভবিষ্যতে মৌলভীবাজারকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিত ও সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যেতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।বক্তব্যের শেষাংশে তিনি একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হবে, ইনশাআল্লাহ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT