খুলনা, বাংলাদেশ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশি! বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন ড. খলিলুর রহমান

[ccfic]

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়:

আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন তিনি।নির্বাচনে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯০টি ভোট পোল হয়। এতে বিজয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ড. খলিলুর রহমান ৯৯ ভোট লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।ড. খলিলুর রহমান ১৯৭৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।এ বিজয়কে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের অন্যতম বড় অর্জন হিসেবে এটা দেখা হচ্ছে। ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয়ের বিভিন্ন উচ্চপদে অনন্য দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় দায়িত্ব পালন করে তিনি আন্তর্জাতিক মহলে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বিশ্লেষকদের মতে, জাতিসংঘে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা এবং দক্ষ নেতৃত্বের কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এই ঐতিহাসিক বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা, নেতৃত্ব এবং কূটনৈতিক সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT