খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি, নেই গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক :

বিএনপি নেতা রফিক গাজী হত্যাকাণ্ডের একদিন পার হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। গত শুক্রবার রাতে রফিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দুপুরের নামাজ শেষে দাফন করা হয় তার মরদেহ।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকার একটি চায়ের দোকানে বসা ছিলেন বিএনপি নেতা রফিক। এ সময়ে ছেলে বেলাল গাজী তার সাথে ছিল। ছেলের সামনে বাবাকে গুলি করে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত পালিয়ে যায়। দুর্বৃত্তকে কেউ শনাক্ত করতে পারেনি।লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, রাত ৮ পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় আসেনি। সদস্যদের একাধিকবার ফোন দেওয়া হয়েছে। রফিক গাজী হত্যা মামলায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল গ্রাম কেন্দ্রিক। কেউ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছে না পুলিশকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT