খুলনা, বাংলাদেশ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়

খুলনা সাংবাদিক ইউনিয়নের চারদিনের কর্মসূচি ঘোষণা

[ccfic]

ডেস্ক :

খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র নবগঠিত আহবায়ক কমিটির নির্বাহী পরিষদের দ্বিতীয় সভা বৃহস্পতিবার বেলা ১টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক ইউনিয়নের কর্মপরিকল্পনা গ্রহণ, পরবর্তী সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন প্রসঙ্গে বিস্তারিত আলাচনা হয়। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, ১২ জুন শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আহবায়ক কমিটির সাথেসাধারণ সদস্যদের মতবিনিময় ও মতামত গ্রহণ। ১৩ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা সভা। ১৪ জুন রোববার বেলা ১১টায় নবগঠিত আহবায়ক কমিটির সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। ১৫ জুন সোমবার বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে সাধারণ পরিষদের সভা ও নির্বাচনী তফসিল ঘোষণা।সংগঠনের আহবায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে সদস্য বাপ্পী খানের পরিচালনায় বক্তৃতা করেন মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান ও শেখ জাহিদুল ইসলাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT