
ডেস্ক :
থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।আজ ১২ জুন ২০২৬ খ্রিঃ. সকাল ০৯.০০ ঘটিকায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার আয়োজনে এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিস, খানজাহান আলী, খুলনা এর বাস্তবায়নে বয়রাস্থ মেট্রো পুলিশ লাইন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা।এ সময় কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশীয় প্রযুক্তির উপর বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে, শিক্ষার্থীদের বিজ্ঞান, উদ্ভাবন ও দেশীয় প্রযুক্তি চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,আমাদের দেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।তিনি দেশপ্রেমের অংশ হিসেবে দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী উদ্যোগ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান, জনাব ড. এস, এম সাজজাদ হোসেন, উপ-পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা, জনাব মোঃ কামরুজ্জামান, উপ-পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
