খুলনা, বাংলাদেশ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন
  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার

[ccfic]

ডুমুরিয়া প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন:

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা ও দিকনির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের এই সাপ্তাহিক হাজিরা গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের মাঠ পর্যায়ের চোখ-কান হিসেবে আপনারা কাজ করেন। তাই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করতে হবে।”তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।হাজিরা প্রদান ও সমাবেশ চলাকালীন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ উপস্থিত ছিলেন।সাপ্তাহিক এই হাজিরা ও দিকনির্দেশনার ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT