খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন
  ১৩ কোটি ৬৯ লাখ ব্যয়ে ২ দফা ময়ূর নদ খনন করা হলেও কোন সুফল মেলেনি শুধু টাকার অপচয় হয়েছে
  বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  তদন্তের জালে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম
  রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই
  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

তুচ্ছ বিরোধের জেরে খুলনায় পৃথক হামলায় ২ কিশোর ছুরিকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা নগরীতে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে পৃথক দুটি স্থানে ছুরিকাঘাতে ২ কিশোর শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার ৫ জুন বিকেলে সংঘটিত ঘটনায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাইয়ান ১৫ কে ভয়ভীতি দেখিয়ে রিকশায় তুলে নেয় কয়েকজন যুবক। পরে পিটিআই মোড়ের কাছে সেন্ট যোসেফ স্কুলের সামনে নিয়ে তার কোমরের ডান পাশে ও বাম হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় টুটপাড়া জোড়াকল বাজার এলাকার নওশাদ ১৯, অনিক ১৮ সহ আরও কয়েকজন জড়িত বলে জানা গেছে।একই দিন বিকেল ৪টা ৫০ মিনিটে মিয়াপাড়া পাইপের মোড় এলাকায় আরমান ১৭ নামে আরেক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে তার বাম হাতের বাহু ও কোমরের বাম পাশে গুরুতর জখম হয়।পরে স্বজনরা আহত রাইয়ান ও আরমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ৯+১০ ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে আহতদের আগে থেকেই বিরোধ ও তর্ক-বিতর্ক চলছিল। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে ‘থুথু দেওয়া’কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জের ধরেই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিভাবকদের কাছ থেকে পাওয়া তথ্যমতে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে থুথু দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT