খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫ম ইউএনকপস ২০২৬ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ জুলাই ২০২৬, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. অতুল খারে (Atul Khare) এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া (Jean-Pierre Lacroix) এর সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে প্রতিনিধিদলের অন্যতম সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির অংশগ্রহণ করেন।বাংলাদেশের পুলিশ প্রধান বৈঠককালে বলেন, জাতিসংঘের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিপ্রতিষ্ঠা এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরো বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।জাতিসংঘের উভয় আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের উঁচুমানের পেশাদারিত্ব, নৈতিকতা, শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা উভয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT