খুলনা, বাংলাদেশ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও
  রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি
  শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে যশোরে বিএনপির নানা কর্মসূচি
  কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি  ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত
  কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা
  বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডুমুরিয়া উপজেলার উদ্দোগ্যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান
  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
  নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ।

জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ।

[ccfic]

রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জের নব নির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জাতিয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু।৩১ মে রবিবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নব নির্মিত এবং সম্পুর্ন নতুন আঙ্গিকে পরিচালনার অপেক্ষায় ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন এই সংসদীয় আসনের স্থানীয় সংসদ সদস্য ।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন সহ এলাকাবাসী।বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতদিন শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করায় অনেকেই শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল। নতুন বিদ্যালয় চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা।বিদ্যালয় পরিদর্শনে এসে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু এমপি বলেন, আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।বর্তমান সরকার শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেই ভোগডোমা আশ্রয়ণে নতুন স্কুল স্থাপন করা হলো। এই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়টি চালু হলে অত্রাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নিঃসন্দেহে শিক্ষার হার বৃদ্ধি পাবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT