
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি। খুলনার ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার সেবা উদ্যোক্তা মিলন জোদ্দার (৩৫) আর নেই। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে রংপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।মিলন জোদ্দার দীর্ঘদিন ধরে রংপুর ইউনিয়ন পরিষদে Estimates সেবা উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ ও সহযোগিতার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এছাড়া শোক প্রকাশ করেছেন রংপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক শিবু পদ জোদ্দার, সাবেক চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দার, সৌমিত্র বিশ্বাস, সমাজসেবক ডা. অনুপম মল্লিক, প্রভাষক তুষার কান্তি মল্লিক, জাগরণী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সন্দীপ চ্যাটার্জী, সদস্য সচিব খোকন তালুকদার, ইউনিয়ন সভাপতি বি. এম. সালাম এবং ডুমুরিয়া উপজেলা যুবদলের নীল উৎপল মণ্ডল নিলয়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষমিলন জোদ্দারের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর মৃত্যুতে রংপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।মৃত্যুকালে স্ত্রী ও নয় মাসের এক শিশু পুত্র সন্তান রেখে অকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। গতকাল রাতে থুকড়া বিজরি ঘাটা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ইউনিয়ন পরিষদের সকল সদস্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
