
ডেস্ক :
অদ্য ২৪ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। আড়ংঘাটা থানা পরিদর্শনকালে মান্যবর পুলিশ কমিশনার থানার দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন এবং থানায় কর্মরত অফিসারদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী; সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায় এবং আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ!
