খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম // পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনার রূপসা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক রূপসা উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা রহিমা আক্তার নয়ন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা দেয়। এই ঈদে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরের পাশে দাঁড়াই। রূপসা উপজেলার ৫টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।রহিমা আক্তার নয়ন আরও বলেন, “ঈদ মানে আনন্দ ভাগ করে নেওয়া। অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। আমি অতীতে যেভাবে আপনাদের সুখ-দুঃখের সাথী হয়েছি, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকতে চাই।তিনি উপজেলার সকল দল-মত নির্বিশেষে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঈদের এই পবিত্র দিনে সবার দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং রূপসা উপজেলাকে এগিয়ে নেওয়ার তৌফিক দেন।এদিকে ঈদুল আযহা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ঈদের সময়েও মানুষের পাশে থেকে সেবা করার মানসিকতা রহিমা আক্তার নয়নকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে।উপজেলাবাসীকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তিনি কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT