খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি :দাকোপে বসত ঘর ভাংচুর এবং মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাজুয়া ইউনয়নের চুনকুড়ি উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগি রেনু মন্ডল প্রতিকার চেয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চুনকুড়ি উত্তরপাড়া গ্রামের ভূমিহীন স্বপন মন্ডল পরিবার পরিজন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেড়িবাঁধের পাশে ঝঁপড়ি ঘরে বসবাস করে আসছে। ঘটনার দিন সকালে তার স্ত্রী রেনু মন্ডল বসত ঘরটি মেরামত করছিলেন। এসময়ে প্রতিপক্ষের প্রতিবেশি ক্ষিতিশ ঢালী, প্রীতিশ ঢালী, লক্ষ্মী ঢালী, শুভংকর ঢালী, মিনতি ঢালী, জবা ঢালী ও রবেন ঢালী বাড়ির মধ্যে প্রবেশ করে ঘর মেরামতে বাঁধা দেয় এবং জোর করে বসতঘর ভাংচুর করতে থাকে। এতে রেনু বাধা দিতে গেলে তাকে মারপিট করে তারা। এসময়ে তার স্বামীকেও মারপিট করা হয়। এসময়ে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় রেনু মন্ডল প্রতিপক্ষের উক্ত ৭ জনের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) খায়রুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT