খুলনা, বাংলাদেশ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

আবারও শীর্ষে রোনালদো

[ccfic]

ডেস্ক :

ফিফা বিশ্বকাপ ২০২৬ আর মাত্র কয়েকটা দিন বাকি। এর আগে সুখবর পেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে শিরোপার জয়ের রেশ না কাটতেই পুরো বিশ্বে বছরের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড় হওয়ার খবর পেলেন তিনি।যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটদের তালিকায় টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবার শীর্ষে উঠেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বছরে কর ও এজেন্ট ফি বাদ দিয়ে তার মোট আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ডলারের বেশি।ফোর্বসের তথ্য অনুযায়ী, সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে রোনালদো আয় করেছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসা থেকে।এ নিয়ে ফোর্বসের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের রেকর্ড স্পর্শ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার তারকা। এ ক্ষেত্রে তার ওপরে আছেন শুধু গলফ কিংবদন্তি টাইগার উডস, যিনি ১১ বার সর্বোচ্চ আয় করা খেলোয়াড়ের তালিকার শীর্ষে ছিলেন।রোনালদোর এবারের আয় ২০১৫ সালে মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের গড়া এক বছরে সর্বোচ্চ ৩০ কোটি ডলার আয়ের রেকর্ডও স্পর্শ করেছে। ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরুর পর এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল সেটি। তবে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে মেওয়েদারের সেই আয় বর্তমানে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান।রোনালদোর পর তালিকায় দ্বিতীয় স্থানে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। তার আয় ১৭ কোটি ডলার। এ ছাড়া মোট ১৪ কোটি ডলার আয় করে তালিকার তিনে আছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।ফোর্বস জানিয়েছে, এবার শীর্ষ ১০ অ্যাথলেট সম্মিলিতভাবে আয় করেছেন প্রায় ১৪০ কোটি ডলার, যা ২০১৬ সালের তুলনায় দ্বিগুণের বেশি। তালিকায় ১৮টি দেশের আট ধরনের খেলার অ্যাথলেট জায়গা পেয়েছেন। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে বাস্কেটবলের। বিশ্বের অন্যতম জনপ্রিয় বাস্কেটবল থেকে সর্বোচ্চ আয়কারী খেলোযাড়ের তালিকায় আছেন ২০ জন অ্যাথলেট।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT