খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হাওরাঞ্চলের কৃষকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

[ccfic]

 

 

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে চলতি বোরো মৌসুমে হাওরের বোরোধান কর্তন, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন সহজিকরণের লক্ষে স্থানীয় কৃষকদের সাথে  উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ডিঙ্গাপোতা হাওর পাড়ের তেতুলিয়া হিজল বাগানে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর শাকুর সাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এমএ কাদের, উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়েব ইমরান, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েণ, সদস্য সচিব টিপু সুলতান। এছাড়াও কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, তেতুলিয়া গ্রামের কৃষক বজলুর রহমান, আব্দুল খালেক, লাট মিয়া, মজিবুর রহমান  প্রমূখ।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর শাকুর সাদী বলেন, আর মাত্র সপ্তাহ ১০দিন পরই উপজেলার ডিঙ্গাপোতা হাওরসহ সব ক’টি হাওরের বোরোধান কাটা শুরু হবে।  এবার কৃষকরা যাতে করে তাদের জমির পাকা বোরোধান যথা সময়ে কেটে ঘরে তোলতে পারে সে লক্ষেই আমরা তাদের নিয়ে এ মতিবিনিময় সভার আয়োজন করি। এছাড়াও ধানের প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন সহজিকরণের বিষয়েও তাদের সাথে খোলামেলা আলোচনা ও পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে তেতুলিয়া- গাগলাজোড় নির্মাণাধিন সড়কে যেন হার্ভেষ্টার চলাচলসহ ধান পরিবহন সহজ করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT