খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ময়মনসিংহে কোতোয়ালী থানার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কারে ভূষিত হলেন এএসআই ফরহাদ উদ্দিন

[ccfic]

 

গোলাম কিবরিয়া পলাশ/ ময়মনসিংহ।
দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম, মেধা আর লক্ষ্যে ফৌছানোর প্রত্যায়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে মনোনীত এবার ময়মনসিংহ কোতোয়ালি থানার শ্রেষ্ঠ হিসেবে পুরস্কারে ভূষিত হলেন পুলিশের এই এএসআই ফরহাদ উদ্দিন।জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এসময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।কোতোয়ালী থানায় এএসআই দায়ীত্বভার গ্রহণের পরে এ থানার বিভিন্ন অঞ্চলের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এর উৎপাত, অপহরণ, সূত্রহীন চাঞ্চল্যকর হত্যাকান্ডের দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটন সহ আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমনে বিশেষ অবদান শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে মনোনীত রাখার স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল এর কাছ থেকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরষ্কৃত হন তিনি।পুরস্কার পেয়ে ফরহাদ বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ডাকাত নিয়ন্ত্রণে রাখতে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT