খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নওগাঁ জেলার পোরশা প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা।
  রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে সরগরম টিএসবি ইউনিয়ন.
  হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি
  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই
  হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু
  সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে
  দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।
  ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ
  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই

[ccfic]

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম সায়মা (৩৫)। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই-ই একে একে মারা গেলেন।শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা। নিহত সায়মার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।এর আগে একই ঘটনায় মারা যান সায়মার স্বামী মো. কালাম (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে কথা (১০) এবং মুন্নি (৭)। এদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত রোববার সকালে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন নয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। বদ্ধরুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। এতে কালামের পরিবারের পাঁচ সদস্যই দগ্ধ হন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT