
শেখ নাসির উদ্দীন, খুলনা: ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। শুক্রবার (১৫ মে) বিকাল ৩ টায় খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতি কে ও প্রচার সম্পাদক হাফেজ মিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা নাজমুস সউদ, মুফতি গোলামুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জিএম এমদাদুল হক প্রমুখ।উপস্থিত ছিলেন এনসিবির খুলনা মহানগর সংগঠক হামিম রাহাত।নেতৃবৃন্দ বলেন ভারতের পশ্চিমবঙ্গে সকল মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানান, সাথে সাথে বাংলাদেশ সরকারকে আগামী জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাবেরও আহ্বান জানান এবং খুলনা জেলা ইমাম পরিষদ পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী কে খুলনায় অবাঞ্চিত ঘোষণা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
