খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড
  শায়েখে চরমোনাই খুলনায় আসছে আগামীকাল
  ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস
  সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সোমবার
  তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই : হুইপ বকুল
  শিরোমনিতে মাতাল অবস্থায় উৎপাত করার সময় বাসের হেলপারকে গণধোলাই
  জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৯ বস্তা সরকারি চাল
  খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছায় নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ
  দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না
  যশোরে আ.লীগ নেতা মোস্তফা ফরিদ গ্রেপ্তার

নবগঠিত মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদু, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দ ঈসা, নুরুজ্জামান খোকন, ওহিদুজ্জামান চঞ্চল, আবুল কালাম আজাদ, আজিজুল হাসান দুলু ও এস এম কামাল হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে নবগঠিত খুলনা মহানগর ছাত্রদল।আজ বৃহস্পতিবার (১৪ মে) জোহরের নামাজের পর নেতৃবৃন্দ এসব প্রয়াত নেতার কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ এবং জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।খুলনা মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, রিফাত ইসলাম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, বেল্লাল মুস্তাকিম রাজ, সাজ্জাদ হোসেন রিপ্পি, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন টুটুল, ইমরান মল্লিক, নাঈম খান, আরিফুজ্জামান আসিফ, আল আমিন হোসেন, তরিকুল ইসলাম নাহিদ, মো. আলামিন, মাহিন রহমান, সোহেল আহমেদ, রায়হান শেখ, নাজমুল হুদা জনি, নাইম মীর, সালমী তারেক, টুটুল, মো. সজীব হোসেনসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও অগ্রণী ভ‚মিকা পালন করবে। তারা বলেন, ত্যাগ, আদর্শ ও দেশপ্রেমের রাজনীতিকে সামনে রেখে নবগঠিত মহানগর ছাত্রদল সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT