খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড
  শায়েখে চরমোনাই খুলনায় আসছে আগামীকাল
  ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস
  সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সোমবার
  তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই : হুইপ বকুল
  শিরোমনিতে মাতাল অবস্থায় উৎপাত করার সময় বাসের হেলপারকে গণধোলাই
  জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৯ বস্তা সরকারি চাল
  খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছায় নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ
  দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না
  যশোরে আ.লীগ নেতা মোস্তফা ফরিদ গ্রেপ্তার

মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: মোংলায় ট্রলার থেকে পড়ে মো: হোসেন মোড়ল (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো: হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে।স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। সকালে রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান।খবর পেয়ে আমরা স্থানীয় ডুবুরি দলকে জানালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ বাহিনীর ডুবুরি দল এবং কোষ্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।বিষয়টি নিশ্চিত করে মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুুবুরি দল এবং কোষ্টগার্ডের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT