
গোলাম রব্বানী,তালা সাতক্ষীরা প্রতিনিধি:-সাতক্ষীরা তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক বৈষম্য বিলোপ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৪ মে) রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) – হোপ প্রকল্পের উদ্যোগে নেটজ বাংলাদেশের সহযোগিতায়, শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন তালা উপজেলা সিএসও সভাপতি শাহনাজ পারভীন।কর্মসূচির মাধ্যমে জেন্ডার সমতা, মানবাধিকার এবং নারী ও মেয়েদের সামাজিক অংশগ্রহণ বিষয়ে সমাজের সকল শ্রেনী বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির শুরুতে ব্যানার, ফেস্টুন ও স্লোগান সম্বলিত সুজজ্জিত অটোরিক্সায় বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থী- শিক্ষক ও ইউনিয়ন সিএসও প্রতিনিধিবৃন্দ স্লোগান দিতে দিতে ভেন্যুতে প্রবেশ করেন। এরপর সরকারী কর্মকর্তাদের নিয়ে অংগ্রহনকারীদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।পরবর্তীতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন . তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে প্রশিক্ষক আলেয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস,উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম রব্বানী, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক রেজাউল ইসলাম,এরিয়া সমন্বয়কারী তাহেরা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান, কর্মসূচিতে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে কর্মএলাকার ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, ৬টি ইউনিয়ন ও উপজেলার সিএসও প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা পর্বে বক্তারা, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের সপক্ষে বক্তব্য প্রদান করেন। বক্তারা জেন্ডার সমতা এবং মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নারী অধিকার বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি এবং সহিংসতা প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ সৃষ্টি হয়েছে।
