খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের বিবৃতি
  কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড
  শায়েখে চরমোনাই খুলনায় আসছে আগামীকাল
  ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস
  সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সোমবার
  তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই : হুইপ বকুল
  শিরোমনিতে মাতাল অবস্থায় উৎপাত করার সময় বাসের হেলপারকে গণধোলাই
  জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৯ বস্তা সরকারি চাল
  খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছায় নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ
  দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না

কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও

[ccfic]

পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধি : “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৪ মে*২৬) উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধান ক্রয় কমিটির সদস্য আলমগীর কবির বিশ্বাস, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাছেনুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামি কেশবপুর পৌর আমীর প্রভাষক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতুবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ভোগতী গ্রামের কৃষক জিহাদ হাসানের কাছ থেকে ৩ হাজার কেজী ধান ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি বছর কেশবপুর উপজেলায় ১৩”হাজার ৫”শ ৯৫ হেক্টর জমিতে বোর ধান চাষ হয়েছে। সরকারিভাবে ১৩”শ ৫১ মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। এতে কৃষক লাভবান হবেন। ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, চলতি মওসুমে ১ হাজার ৭”শ ১০ জন কৃষক খাদ্য গুদামে ধান বিক্রির জন্যে আবেদন করেন। তার মধ্যে লটারীর মাধ্যমে তালিকাভূক্ত ৪”শ ৫৩ জন কৃষক খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করবেন। এতে তারা লাভবান হবেন।ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে ১৩”শ ৫১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। খুশিমনে কৃষকরা ধান সরকারি গুদামে জমা দিচ্ছেন এবং সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT