খুলনা, বাংলাদেশ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহিত, ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর
  বড় হচ্ছে মন্ত্রিসভার আকার, আলোচনায় ৮ নেতা
  ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে নতুন নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক
  খুলনা নগর ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা
  কমিশনারসহ কেএমপি’র চার পুলিশ সদস্য আইজি ব্যাজে ভূষিতঃ 
  ৯ হাজার শ্রমিক নেবে ইতালি
  রাষ্ট্রপতির হার্টে ব্লক, রিং স্থাপন
  কাজে আসছে না কয়েক কোটি টাকার ব্রীজ, রামুর ঈদগড় সড়কে ঝুঁকিতে যান চলাচল 
  ‎ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৭দিন পর থানায় মামলা
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প

খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহিত, ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা কমিটি ঘোষণার ১৫ ঘন্টা না পেরোতেই জেলা আহবায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।গতকাল মঙ্গলবার রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক পত্রে এই দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।তাজিম বিশ্বাসকে আহবায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।এছাড়া ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT