খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৭দিন পর থানায় মামলা
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ.
  সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক
  মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  বোনজামাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করত দুই ভাই
  দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকির সাথে সাক্ষাৎ কেসিসি’র প্রশাসক মঞ্জুর
  জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী

রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম // আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার (১২ মে) প্রতিদিনের প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা বাজারসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগকালে জিএম কামরুজ্জামান টুকু বলেন, “জাতীয়তাবাদী শক্তি ও জিয়ার আদর্শের সৈনিক হয়ে সকলের পাশে থাকতে চাই। দলীয় নমিনেশন পেলে রূপসার সকল জনসাধারণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করে আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।এ সময় ফরহাদ হোসেন, নাজমুল ইসলাম সোহাগ, বিধান পোদ্দার, প্রান গোপাল রায়, বাবুল লস্কার, আসাজ্জাদুর রহমান পাইক, শরিফুল ইসলাম, গোবিন্দ দাস, শ্যামল মল্লিক, অভিরাম ব্যাপারী, রাজু ফকির, কবির ফকির, শাহিদুল ইসলাম, সাগর শেখ, রমজান গোলদার, সোহাগ খন্দকার, আবুল হোসেন, সুমন শেখ, ইব্রাহিম খলিল, সোহেল শেখ, অপু দাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT