মোল্লা জাহাঙ্গীর আলম // আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার (১২ মে) প্রতিদিনের প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা বাজারসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগকালে জিএম কামরুজ্জামান টুকু বলেন, "জাতীয়তাবাদী শক্তি ও জিয়ার আদর্শের সৈনিক হয়ে সকলের পাশে থাকতে চাই। দলীয় নমিনেশন পেলে রূপসার সকল জনসাধারণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করে আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।এ সময় ফরহাদ হোসেন, নাজমুল ইসলাম সোহাগ, বিধান পোদ্দার, প্রান গোপাল রায়, বাবুল লস্কার, আসাজ্জাদুর রহমান পাইক, শরিফুল ইসলাম, গোবিন্দ দাস, শ্যামল মল্লিক, অভিরাম ব্যাপারী, রাজু ফকির, কবির ফকির, শাহিদুল ইসলাম, সাগর শেখ, রমজান গোলদার, সোহাগ খন্দকার, আবুল হোসেন, সুমন শেখ, ইব্রাহিম খলিল, সোহেল শেখ, অপু দাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।